Web Analytics

বহুজাতিক বিমান মহড়া ‘তরং শক্তি’তে অংশ নিতে যুক্তরাষ্ট্রের ছয়টি এফ-৩৫ যুদ্ধবিমান এবং দুই শতাধিক মার্কিন সেনাসদস্য প্রথমবারের মতো ভারতে পৌঁছেছেন। যোধপুর বিমানঘাঁটিতে আয়োজিত এই মহড়ায় মার্কিন যুদ্ধবিমানগুলো ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমানের সঙ্গে একই আকাশে অনুশীলনে অংশ নেবে। মহড়াটি আগামী ১২ অক্টোবর পর্যন্ত চলবে।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোর সামাজিক যোগাযোগমাধ্যমে এফ-৩৫গুলোর আগমনের বিষয়টি নিশ্চিত করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক যুদ্ধবিমান ও ভারতীয় বিমানবাহিনীর যৌথ অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ ও আনন্দের বিষয় হিসেবে উল্লেখ করেন। মহড়ায় যুক্তরাষ্ট্র ও ভারত ছাড়াও বাংলাদেশ, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরাত অংশ নিচ্ছে।

নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনে ভারতীয় বিমানবাহিনী রাফাল, দেশীয়ভাবে তৈরি তেজস এবং রাশিয়ার মিগ-২৯ যুদ্ধবিমান মোতায়েন করেছে। ভারতে এফ-৩৫-এর প্রথম উপস্থিতির কারণে আন্তর্জাতিক মহড়াটি বিশেষ গুরুত্ব পেয়েছে। ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে এফ-৩৫-এর যৌথ মহড়াকে দুই দেশের সামরিক সহযোগিতার ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।