Web Analytics

চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ নীতিমালাটি প্রকাশ করে। এতে বলা হয়েছে, আগামী ২ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হবে এবং ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন করা যাবে। ভর্তি কার্যক্রম শেষে ২৩ সেপ্টেম্বর একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

ভর্তির জন্য কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতেই শিক্ষার্থী নির্বাচন করা হবে। সব প্রতিষ্ঠানের ৯৩ শতাংশ আসন মেধার ভিত্তিতে সবার জন্য উন্মুক্ত থাকবে। বাকি ৭ শতাংশের মধ্যে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ এবং শিক্ষা মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য প্রস্তাবিত ২ শতাংশ আসন রাখা হয়েছে।

পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নে ফল পরিবর্তিত শিক্ষার্থীরা ১২ থেকে ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন ও পছন্দক্রম পরিবর্তন করতে পারবেন। নির্বাচিতদের ফল ১৭ সেপ্টেম্বর রাত ৮টায় প্রকাশ করা হবে। ভর্তি নিশ্চায়নের শেষ সময় ১৯ সেপ্টেম্বর রাত ৮টা; নিশ্চিত না করলে নির্বাচন ও আবেদন বাতিল হবে। ভর্তি চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর। ৭ শতাংশ কোটা পদ্ধতি শুধু ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রযোজ্য হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।