Web Analytics

চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মঙ্গলবার খুলশী থানার দুটি পৃথক মামলায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে উল্লেখিত ওয়াকিল হোসেন বগাসহ ১৩ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। হাইকোর্টের দেওয়া ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষে বগার ১২ সহযোগী আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। অন্য একটি মামলায় আগে থেকেই কারাগারে থাকা বগাকে প্রোডাকশন ওয়ারেন্টে কড়া পুলিশি প্রহরায় আদালতে হাজির করা হয়।

শুনানি শেষে চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ জি এম মনিরুল হাসান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের ডিসি, প্রসিকিউশন হাসান ইকবাল চৌধুরী। কারাগারে পাঠানো অন্য আসামিদের মধ্যে রয়েছেন রকি হোসেন ওরফে পিচ্চি, মনির হোসেন ইমন, মো. শাকিল, আবুল হাসান ওরফে কালা হাসান, জাহাঙ্গীর আলম, আব্দুর রহমান, মো. নওশাদ, সোহেল ওরফে ব্লেড সোহেল, আবুল কাশেম, রবিন হোসেন, সাকিব হাসান ও দেলোয়ার হোসেন জিসান।

মামলার নথি অনুযায়ী, দুটি মামলায় আসামিদের বিরুদ্ধে সংঘবদ্ধ হামলা, সরকারি কাজে বাধা, মারধর, অনধিকার প্রবেশ, অপহরণ, চুরি, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন গুরুতর অভিযোগ রয়েছে। জামিন শুনানিতে আসামিপক্ষে অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, অ্যাডভোকেট মুহাম্মদ হাসান আলী চৌধুরী ও অ্যাডভোকেট তারিক আহমদসহ অন্য আইনজীবীরা অংশ নেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।