Web Analytics

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরাইলের একটি সামরিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। লেবাননের উপকূল থেকে ৬৮ নটিক্যাল মাইল দূরে অবস্থানরত জাহাজটি লেবাননের ভূখণ্ডে আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছিল বলে দাবি করেছে গোষ্ঠীটি। হিজবুল্লাহ জানায়, কয়েক ঘণ্টা নজরদারির পর একটি নৌ-ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়।

গোষ্ঠীটির দাবি, ক্ষেপণাস্ত্রটি সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। আল জাজিরা সূত্রে প্রকাশিত এই তথ্য স্থানীয় গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলার ঘটনা নতুন মাত্রা যোগ করেছে।

তবে হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি এবং ইসরাইলের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।