Web Analytics

৯৩০ কোটি টাকার বেশি লেনদেনসংক্রান্ত মানিলন্ডারিং ও দুর্নীতির অভিযোগে সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশন এবং বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুদকের পৃথক আবেদনের পর বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, ২০১৫-২০১৬ থেকে ২০২৪-২০২৫ করবর্ষ পর্যন্ত সূচনা ফাউন্ডেশন ৯৯ লাখ ৪ হাজার টাকা কর জমা না দিয়ে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নেয়। ভুয়া কর জমাসংক্রান্ত রেকর্ড তৈরি করে এবং অডিট প্রতিবেদনে ওই অর্থ আয়কর খরচ হিসেবে দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ করা হয়েছে।

ফাউন্ডেশনের নামে থাকা ১৪টি ব্যাংক হিসাবে ৫৩১ কোটি ৭৭ লাখ টাকা জমা ও ৪৬৫ কোটি ৩০ লাখ টাকা উত্তোলনসহ ৯৩০ কোটি টাকার বেশি লেনদেনের অভিযোগে মামলা হয়েছে বলে জানায় দুদক। তদন্তের জন্য ফাউন্ডেশনের সব আয়কর নথি প্রয়োজন বলে সংস্থাটি উল্লেখ করে। শম্ভুর আয়-ব্যয়ের সঠিকতা ও গোপন সম্পদ আছে কি না যাচাই করতেও তাঁর কর নথি পর্যালোচনার আবেদন করা হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।