Web Analytics

প্রখ্যাত সাংবাদিক মো. সাইদুর রহমানকে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ের মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিত্তিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জানায়, যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য এই নিয়োগ কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. সাইদুর রহমানকে অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে এই নিয়োগ প্রদান করা হয়েছে। বর্তমানে তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকার রাজনীতি ও নির্বাচনবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও নির্বাচনবিষয়ক প্রতিবেদন প্রকাশ করেছেন এবং রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০২৫ সালে আরএফইডি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অর্জন করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।