Web Analytics

ময়মনসিংহের গৌরীপুর রেল জংশনের ইনার সিগন্যালের পাশে লাইনচ্যুত তিনটি কোচ ফেলে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। বুধবার রাত সাড়ে ১২টার দিকে ট্রেনটি দুর্ঘটনাস্থল থেকে রওনা দেয়। এর আগে রাত পৌনে ১১টার দিকে জামালপুর থেকে ছেড়ে আসা ট্রেনটির শেষের তিনটি বগি লাইনচ্যুত হয়, এতে কয়েকজন যাত্রী আহত হন।

গৌরীপুর স্টেশন মাস্টার সফিকুল ইসলাম জানান, যাত্রীদের সুবিধার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ক্ষতিগ্রস্ত তিনটি কোচ রেখে বাকি ১১টি বগি নিয়ে ট্রেনটি চট্টগ্রামের পথে যাত্রা করে। স্টেশনের মাইকে ঘোষণা দিয়ে যাত্রীদের জানানো হয়, দুর্ঘটনাকবলিত বগির যাত্রীরা অন্য বগিতে যেতে পারবেন। যাত্রা বাতিল করতে ইচ্ছুকদের টিকিটের টাকা ফেরতের ঘোষণা দেওয়া হলেও কেউ ফেরত নেননি।

রেল কর্তৃপক্ষ জানায়, সিগন্যালের নির্দিষ্ট সময় শেষে লাইন স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন হয়ে যাওয়ায় শেষের তিনটি বগি অন্য লাইনে চলে যায়। দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা গৌরীপুর-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।