Web Analytics

ইরানের সামরিক বাহিনী সতর্ক করেছে যে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ অব্যাহত রাখলে তারা লোহিতসাগর দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ করে দেবে। বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে জানানো হয়, শুধু লোহিতসাগর নয়, পারস্য উপসাগর ও ওমান উপসাগরেও বাণিজ্য অচল করে দেওয়া হবে। এই হুঁশিয়ারি আসে সোমবার থেকে শুরু হওয়া মার্কিন নৌ অবরোধের পর, যা পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার ব্যর্থতার পর আরোপ করা হয়।

ইরানের সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের প্রধান আলী আবদুল্লাহি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাংকারের নিরাপত্তা বিঘ্নিত করে, তবে তা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য হবে। তিনি আরও জানান, জাতীয় সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষায় ইরান চূড়ান্ত পদক্ষেপ নিতে প্রস্তুত।

অবরোধ চললেও তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলো থেকে জাহাজ চলাচল অব্যাহত রয়েছে এবং গত ২৪ ঘণ্টায় কয়েকটি জাহাজ আন্তর্জাতিক গন্তব্যে রওনা দিয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।