Web Analytics

হবিগঞ্জের বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম ও উপজেলা বিএনপি সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তোষারের মধ্যে ফোনালাপকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। মাসুক মিয়া নামে এক যুবকের গ্রেপ্তারকে ঘিরে এই বিতর্কের সূত্রপাত হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে, যেখানে তোষার ওসিকে হুমকি ও গালিগালাজ করেন বলে অভিযোগ ওঠে। তবে রেকর্ডটি কবে তৈরি হয়েছে তা নিশ্চিত নয়। ওই অডিওতে তোষারকে বাহুবলে চাকরি করতে হলে তার অনুমতি নিতে হবে বলে বলতে শোনা যায়।

স্থানীয় সূত্র জানায়, ২০১৯ সেশনের স্থানীয় ইউনিয়ন যুবলীগের কমিটির সদস্য মাসুক মিয়াকে পুলিশ গ্রেপ্তার করে। বিএনপির কয়েকজন নেতা তাকে বিএনপি কর্মী দাবি করে মুক্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হন। জেলা বিএনপি সদস্য মখলিছুর রহমানও ওসিকে ফোন করে মাসুককে ছেড়ে দিতে বলেন, কিন্তু ওসি রাজি না হওয়ায় বিএনপির একাংশে ক্ষোভ দেখা দেয়।

ওসি সাইফুল ইসলাম জানান, তোষার তাকে ফোনে অকথ্য ভাষায় গালাগাল করেছেন। পরে তোষার সামাজিক মাধ্যমে লাইভে এসে ওসির বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তোলেন এবং বিষয়টি পুলিশ সুপারকে মৌখিকভাবে জানান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।