Web Analytics

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। দলটি সব বিরোধী রাজনৈতিক দলকে কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। বাম দল ও আম আদমি পার্টি প্রকাশ্যে অংশগ্রহণের কথা জানিয়েছে, তবে শুক্রবার রাত পর্যন্ত তৃণমূল কংগ্রেসের অংশগ্রহণ নিয়ে নিশ্চিত সিদ্ধান্ত জানা যায়নি।

দিল্লি পৌঁছানোর আগে সাংবাদিকদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি যন্তর মন্তরের বিক্ষোভে যোগ দিতে পারেন, কিন্তু এ বিষয়ে নিশ্চিত কিছু বলেননি। তিনি বলেন, সিজেপির সঙ্গে তাদের সম্পর্ক আছে এবং তারা সমর্থন জানিয়েছে; অংশগ্রহণের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত পরে নেওয়া হবে। আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, তিনি পরিবারের সদস্যদের নিয়ে বিক্ষোভে যোগ দেবেন।

সিজেপির কর্মসূচি থেকে দূরত্ব বজায় রাখছে কংগ্রেস। শনিবার চেন্নাইয়ে ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচির পরবর্তী পর্বে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর যোগ দেওয়ার কথা রয়েছে। এর আগে মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সিজেপির নেতৃত্বে ছাত্র আন্দোলনেও বাম, তৃণমূল ও আপ সমর্থন জানিয়েছিল।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।