Web Analytics

ইরানের ভূখণ্ডে অনুমোদনহীন স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট কার্যক্রম বন্ধে নরওয়ের নিষ্ক্রিয়তার অভিযোগে তেহরান নরওয়ের রাষ্ট্রদূত পাল বিয়র্নেস্তাদকে তলব করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির তথ্যমতে, রোববার তেহরানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ হাসাননেজাদ পিরকুহি রাষ্ট্রদূতকে তলব করে তাঁর হাতে আনুষ্ঠানিক প্রতিবাদপত্র তুলে দেন।

বৈঠকে পিরকুহি অভিযোগ করেন, ইলন মাস্কের মালিকানাধীন মার্কিন প্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারলিংককে ইরানের বিরুদ্ধে হস্তক্ষেপমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল পরিকল্পিতভাবে ব্যবহার করছে। তিনি বলেন, আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নে স্টারলিংক সেবার নিবন্ধনকারী রাষ্ট্র হিসেবে নরওয়ে তার আইনগত দায়িত্ব পালন করেনি।

পিরকুহির ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে আইটিইউর রেডিও রেগুলেশনস বোর্ডের বিভিন্ন সিদ্ধান্ত নরওয়েকে ইরানে স্টারলিংকের অনুমোদনহীন সম্প্রচার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য করে। তিনি বলেন, জাতীয় নিরাপত্তা ও ভৌগোলিক সার্বভৌমত্বের হুমকি হিসেবে বিবেচিত এসব কার্যক্রম বন্ধের জন্য তেহরান বারবার অনুরোধ করলেও নরওয়ে তা উপেক্ষা করেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।