Web Analytics

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, তরুণদের চিন্তা, সৃজনশীলতা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক চর্চার কেন্দ্রে পরিণত করতে হবে। শনিবার আন্তর্জাতিক শিক্ষা দিবস ২০২৬ উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মিলনায়তনে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, শিক্ষা কেবল পাঠ্যপুস্তকনির্ভর জ্ঞান নয়; এটি নাগরিকত্ব, মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা গঠনের ক্ষেত্র। তরুণদের অংশগ্রহণ যেন প্রতীকী না হয়ে বাস্তব ও কার্যকর হয়, তা নিশ্চিত করতে হবে। আসন্ন নির্বাচন ও নতুন বাংলাদেশ গঠনের প্রসঙ্গে তিনি বলেন, প্রতিষ্ঠানগত পরিবর্তনে তরুণদের সক্রিয়ভাবে যুক্ত হতে হবে এবং জাতীয় সংসদসহ রাষ্ট্রীয় কাঠামোতে তাদের প্রতিনিধিত্ব বাড়াতে হবে।

ড. আবরার আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের প্রতিভা ও আগ্রহ বিকাশে সহায়ক পরিবেশ তৈরি করতে হবে। সংগঠন, ক্লাব ও সাংস্কৃতিক কর্মকাণ্ড নাগরিক সচেতনতা বাড়ায়। তিনি জাতিগত সংখ্যালঘু, প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সংবেদনশীল প্রশাসন ও ধারাবাহিক সংলাপের ওপর গুরুত্ব দেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।