Web Analytics

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের কুশাখালী ইউনিয়ন যুবদলের নবঘোষিত কমিটি বিলুপ্ত করা হয়েছে। নতুন কমিটি গঠনে টাকা লেনদেনের অভিযোগ এবং ১৬ নেতার পদত্যাগের পর মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তটি নিশ্চিত করা হয়।

রোববার রাতে ফেসবুকে কুশাখালী ইউনিয়ন যুবদলের ৩১ সদস্যের কমিটি প্রকাশ করা হয়। কমিটি প্রকাশের পরদিন প্রত্যাশিত পদ না পাওয়া, জ্যেষ্ঠতার প্রাধান্য না দেওয়া এবং টাকা লেনদেনের অভিযোগ তুলে ১৬ নেতা পদত্যাগ করেন। দলীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, পদত্যাগকারীদের মধ্যে ছয়জন যুগ্ম আহ্বায়ক ছিলেন।

অভিযোগে বলা হয়, টাকা বিনিময়ের মাধ্যমে প্রবাসীদের দিয়ে কমিটি করা হয়েছে। নতুন কমিটির আহ্বায়ক আব্দুর রশিদ ও সদস্যসচিব মাসুদুর রহমান মাসুদ বিদেশ থেকে এসে পদ পেয়েছেন। জেলা যুবদলের দপ্তর সম্পাদক শামছুল আহসান মামুন জানান, কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশনায় কমিটি বিলুপ্ত হয়; বিজ্ঞপ্তিতে কারণ উল্লেখ ছিল না।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।