বিজেপি নেতা ও মন্ত্রী দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বাংলাদেশে চলে যাওয়ার পরামর্শ দিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। বৃহস্পতিবার সকালে কালীঘাটে এক প্রতিবাদ মিছিলের পরপরই মমতার দীর্ঘদিনের নিরাপত্তারক্ষীদের সরিয়ে দেওয়ার ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি এই মন্তব্য করেন। দিলীপ ঘোষ অভিযোগ করেন, মমতা সংবিধান ও সরকারকে মানেন না, তাহলে তিনি ভারতে থাকছেন কেন।
তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা দলনেতা ডেরেক ও’ব্রায়েন জানান, মমতার নিরাপত্তা টিমে যারা ২০ বছর ধরে ছিলেন, তাদের সরিয়ে তিনজন নতুন পিএসও নিয়োগ করা হয়েছে। দিলীপ ঘোষ বলেন, সরকার নিরাপত্তা রক্ষী বদল করার অধিকার রাখে, যেমন মমতা মুখ্যমন্ত্রী থাকাকালে কর্মকর্তাদের বদলি করতেন। তিনি মমতার সাম্প্রতিক প্রতিবাদ মিছিল ও রাজ্যের হকার সমস্যা নিয়েও কটাক্ষ করেন এবং দায় তৃণমূলের ওপর চাপান।
তিনি আরও বলেন, সাবেক মন্ত্রী উদয়ন গুহ ও সুশান্ত ঘোষের গ্রেপ্তার প্রমাণ করে তৃণমূল নেতারা দুর্নীতিতে জড়িত ছিলেন। তার এসব মন্তব্যে রাজ্যের রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।