Web Analytics

বিশ্বজুড়ে গোপনীয়তা লঙ্ঘন এবং নারীদের অজান্তে ভিডিও বা ছবি ধারণের উদ্বেগের মধ্যে মেটা ক্যামেরাবিহীন, শুধু অডিও সুবিধাসম্পন্ন স্মার্ট চশমাসহ কয়েকটি নতুন এআইচালিত পরিধানযোগ্য প্রযুক্তি উন্মোচন করেছে। মেনলো পার্কে মেটার সদর দপ্তরে বার্ষিক ‘কানেক্ট’ সম্মেলনে প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ নতুন পণ্যসারির ঘোষণা দেন এবং নতুন পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট ‘মিউজ’-এর সুবিধা তুলে ধরেন।

জাকারবার্গ বলেন, বিশ্বে বর্তমানে প্রায় ২০০ কোটি মানুষ চশমা ব্যবহার করেন এবং আগামী বছরগুলোতে তাদের বড় একটি অংশ এআই চশমায় উন্নীত হবে বলে মেটা মনে করে। সাধারণ স্মার্ট চশমায় ছবি তোলা, ভিডিও রেকর্ড, গান শোনা, ফোন কল, ভাষা অনুবাদ ও এআই অ্যাসিস্ট্যান্টের সঙ্গে যোগাযোগের সুযোগ থাকে। ভিডিও রেকর্ডিং সুবিধাসম্পন্ন প্রায় এক ডজন নতুন মডেলের পাশাপাশি বিকল্প হিসেবে ক্যামেরাবিহীন অডিও সংস্করণটিও বাজারে থাকবে।

মেটার এআই প্রোডাক্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট বিশাল শাহ বলেন, রেকর্ডিং নির্দেশক ইন্ডিকেটর লাইটের মতো গোপনীয়তা ফিচার গুরুত্বপূর্ণ এবং সময়ের সঙ্গে এটি আরও দৃশ্যমান করা হয়েছে। মেটা ২০২১ সালে প্রথম স্মার্ট চশমা বাজারে আনে। কোম্পানিটি নতুন মেটা রে-ব্যান স্টাইলও ঘোষণা করেছে; ডিসপ্লে সংস্করণের প্রাথমিক দাম ৭৯৯ ডলার এবং এটি শিগগিরই নতুন বাজারে পাওয়া যাবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।