Web Analytics

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে বলা হয়েছে, রণতরিটি ইতিমধ্যে ডেস্ট্রয়ার, ফ্রিগেট, সাবমেরিনসহ বিভিন্ন যুদ্ধজাহাজ নিয়ে গন্তব্যের পথে রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম নিউজ ন্যাশনের তথ্য অনুযায়ী, পেন্টাগনের নির্দেশে আগামী এক সপ্তাহের মধ্যে এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের এলাকায় পৌঁছাবে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ভৌগোলিক দায়িত্বের মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্য, উত্তর-পূর্ব আফ্রিকা এবং মধ্য ও দক্ষিণ এশিয়ার মোট ২১টি দেশ। ইরানকে ঘিরে আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই মোতায়েনকে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি জোরদারের অংশ হিসেবে দেখা হচ্ছে।

তবে প্রতিবেদনে এই মোতায়েনের মেয়াদ বা নির্দিষ্ট কার্যক্রম সম্পর্কে কোনো অতিরিক্ত তথ্য উল্লেখ করা হয়নি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!