Web Analytics

ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ রাইজিং স্টার্সের হাই-স্কোরিং ম্যাচে ভারত ‘এ’ দলকে ৪৮ রানে হারিয়েছে পাকিস্তান ‘এ’ দল। টস জিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান ‘এ’ ৪৯.২ ওভারে ৩১৩ রানে অলআউট হয়। জবাবে ৩১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ‘এ’ ৪৯.১ ওভারে ২৬৫ রানে গুটিয়ে যায়।

টসের সময় নাটকীয়তা হয়েছিল। পাকিস্তান অধিনায়ক আবদুল সামাদ হেড বললেও ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল প্রথমে টেইল ঘোষণা করে ভারতকে বিজয়ী বলেন। পরে সামাদ কয়েন পরীক্ষা করে হেড পড়ার বিষয়টি দেখালে রেফারি সিদ্ধান্ত বদলে পাকিস্তানকে টসজয়ী ঘোষণা করেন। পাকিস্তানের হয়ে হাসান নওয়াজ ৭৯, মাজ সাদাকাত ৫৯ এবং ফারহান ইউসুফ ৫৬ রান করেন।

ভারতের হয়ে অভিষেক শর্মা ৪২ বলে ৭০ রান করেন এবং অধিনায়ক তিলক ভার্মা ১৪৯ বলে ঠিক ১০০ রান করে শেষ বলে আউট হন। শাহবাজ আহমেদ করেন ৫৬ রান। পাকিস্তানের আলি রাজা তিন উইকেট নেন; ৪৪তম ওভারে পরপর দুই বলে শাহবাজ ও বিপ্রজ নিগমকে ফিরিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।