ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি সতর্ক করেছেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালীতে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
ম্যাক্রোঁ জানিয়েছিলেন, হরমুজ প্রণালী সচল রাখতে ফ্রান্স ও তার মিত্ররা একটি প্রতিরক্ষামূলক মিশনের প্রস্তুতি নিচ্ছে। এর জবাবে লারিজানি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল এই অঞ্চলে যে আগুন জ্বালিয়েছে, তার মধ্যে কোনো ধরনের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।
এই মন্তব্য উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনা ও বৈশ্বিক সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগকে আরও স্পষ্ট করে তুলেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।