Web Analytics

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩-এর তৃতীয় সংশোধনীতে ব্যয় ৪,০৪৯ কোটি ৯০ লাখ টাকা বাড়িয়ে ১০ হাজার ৫২৬ কোটি ৫৫ লাখ টাকা করার এবং মেয়াদ ২০২৯ সালের জুন পর্যন্ত নেওয়ার প্রস্তাব করেছে। পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটির তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্ট পর্যন্ত প্রকল্পটির ভৌত অগ্রগতি ৯৩ দশমিক ৩৭ শতাংশ এবং আর্থিক অগ্রগতি ৯৩ দশমিক ৫৪ শতাংশ।

প্রকল্পটি ২০২০ সালের জুনে ৬ হাজার ৪৭৬ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে অনুমোদিত হয় এবং এর মেয়াদ ছিল ২০২৪ সালের জুন পর্যন্ত। পরে মেয়াদ প্রথমে ২০২৬ সালের জুন, পরে ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়। নতুন প্রস্তাবে সড়ক, সেতু-কালভার্ট ও রক্ষণাবেক্ষণের কাজ যুক্ত করা হয়েছে। আইএমইডি আপত্তি জানিয়ে বলেছে, বর্তমান প্রকল্প শেষ করে প্রয়োজন হলে নতুন প্রকল্প নেওয়াই যুক্তিসংগত; একই ধরনের বিভাগভিত্তিক প্রকল্পও প্রক্রিয়াধীন রয়েছে।

৭ হাজার ২৯১টি স্কিমের মধ্যে ৬ হাজার ৩৪৪টির কাজ শেষ, ৭৯৫টির কাজ চলমান এবং ২২টি বাস্তবায়ন সম্ভব নয়। পিইসি সভাপতি মাহমুদুল হোসাইন খান বলেন, জনগণের চাহিদাভিত্তিক উন্নয়নকাজ দ্রুত শুরু ও নির্বাচনের আগে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে নতুন অঙ্গ যুক্ত করা হয়েছে। তিনি জানান, উন্মুক্ত দরপত্র ও সরকারি ক্রয়বিধি অনুযায়ী ঠিকাদার নির্বাচন করা হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।