Web Analytics

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী, ছয় মাসের যুদ্ধ ইরানকে দুর্বল করার বদলে মার্কিন চাপ মোকাবিলা এবং দীর্ঘদিন সংঘাত চালিয়ে যাওয়ার বিষয়ে আরও আত্মবিশ্বাসী করেছে। শুক্রবার নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের লক্ষ্যবস্তুতে হামলার সক্ষমতা নিয়ে তেহরান এখন বেশি আত্মবিশ্বাসী এবং কয়েক মাসের সংঘাতের প্রস্তুতি নিচ্ছে।

গোয়েন্দা পর্যালোচনায় ইঙ্গিত দেওয়া হয়েছে, ইরানের কট্টরপন্থি সরকার সংঘাত বড় আকারে বাড়ানোর কথা বিবেচনা করতে পারে, যা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা কঠিন করতে পারে। কিছু মার্কিন কর্মকর্তা মনে করেন, তেহরান আগামী নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত যুদ্ধ দীর্ঘায়িত করতে চাইতে পারে। তাদের ধারণা, দীর্ঘ যুদ্ধ ও জ্বালানির উচ্চমূল্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকানদের রাজনৈতিক চাপে ফেলবে।

ট্রাম্প আলোচনার বদলে অর্থনৈতিক চাপকে অগ্রাধিকার দিচ্ছেন, তবে কঠোর নিষেধাজ্ঞা ইরানকে পাল্টা উত্তেজনা বাড়াতে প্ররোচিত করতে পারে বলে কর্মকর্তারা সতর্ক করেছেন। যুদ্ধের ক্ষয়ক্ষতি সত্ত্বেও ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং হরমুজ প্রণালি-কেন্দ্রিক কৌশল তার আত্মবিশ্বাস বাড়িয়েছে। কর্মকর্তারা জুলাইয়ের শেষ দিকে শতাধিক মার্কিন পানি সরবরাহ ব্যবস্থায় সন্দেহভাজন ইরান-সমর্থিত সাইবার হামলার কথাও উল্লেখ করেছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।