Web Analytics

রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু) জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ দীর্ঘ হলে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রায় ২০ লাখ বাংলাদেশি অভিবাসীর জীবন-জীবিকা ঝুঁকিতে পড়তে পারে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘ইরান ও উপসাগরীয় অঞ্চলের চলমান যুদ্ধ পরিস্থিতি: বাংলাদেশি অভিবাসী কর্মীদের ওপর প্রভাব ও করণীয়’ শীর্ষক প্রতিবেদন উপস্থাপন করে সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়, সংঘাতের কারণে উপসাগরীয় অঞ্চলে ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শ্রমবাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিনিয়োগকারীদের আস্থা হ্রাস, ব্যয় বৃদ্ধি ও অবকাঠামোগত ক্ষতির ফলে প্রকল্পগুলো স্থবির হয়ে কর্মসংস্থানের সুযোগ হারানোর আশঙ্কা রয়েছে। চলাচলে ব্যাঘাত ঘটায় কর্মী নিয়োগ প্রক্রিয়ায়ও সংকট তৈরি হয়েছে, যার ফলে নিয়োগ ব্যয় নিয়ে এজেন্ট ও সম্ভাব্য কর্মীদের মধ্যে বিরোধ দেখা দিচ্ছে।

রামরু জানায়, সরকার এখনো সংঘাতজনিত চাকরি হারানো বা প্রত্যাবর্তনের জন্য কোনো সংকট প্রতিক্রিয়া তহবিল বা রিয়েল টাইম পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলেনি। ড. তাসনিম সিদ্দিকী বলেন, দীর্ঘমেয়াদে শ্রমবাজারে পরিবর্তনের জন্য নতুন বাজার অনুসন্ধান, দক্ষতা উন্নয়ন ও শিক্ষা আধুনিকায়ন জরুরি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।