Web Analytics

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজের পর তিতিওয়াংসা এলাকার সুরাও বায়তুল মোকাররামে মালয়েশিয়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা ইকরামুল হক, যিনি খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করেন। অনুষ্ঠানে মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি তালহা মাহমুদ, ড. এস. এম. রহমান তনু, সহ-সাধারণ সম্পাদক কাজী সালাহউদ্দিনসহ প্রবাসী নেতারা উপস্থিত ছিলেন। নেতারা জানান, খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশ-বিদেশে ধারাবাহিকভাবে দোয়া অনুষ্ঠিত হচ্ছে। বর্তমানে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।