Web Analytics

স্ত্রী আফরা ইবনাত ইকরাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় ছোট পর্দার অভিনেতা জাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে জামিন দিয়েছেন হাইকোর্ট। ২ আগস্ট বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। সংশ্লিষ্ট কোর্ট সূত্র ৩ আগস্ট জামিনের বিষয়টি নিশ্চিত করে। এ আদেশের ফলে তার কারামুক্তিতে আর বাধা নেই।

জামিন আবেদনের পক্ষে হাইকোর্টে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। এর আগে ১৮ জুন জাহের আলভী ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন। শুনানি শেষে ওই আদালত আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। ২৪ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং রিমান্ড শেষে ৩০ জুন তাকে কারাগারে পাঠানো হয়। মামলার অভিযোগে বলা হয়, ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএসের বাসা থেকে ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরদিন তার বাবা কবির হায়াত খান পল্লবী থানায় মামলা করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।