Web Analytics

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-দাম্মাম রুটে আবার ফ্লাইট পরিচালনা শুরু করেছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে এই রুটে ফ্লাইট চলাচল শুরু হয়। বিমান জানিয়েছে, ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। এসব ফ্লাইট পরিচালনায় বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ব্যবহার করা হবে।

জেদ্দা রুটেও কয়েকটি ফ্লাইট পরিচালনার সময়সূচি জানিয়েছে বিমান। ২২ অক্টোবর ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। এছাড়া ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে একটি করে ফ্লাইট ছাড়ার কথা রয়েছে।

সৌদি আরবের মদিনা রুটে বিমানের ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত ওই রুটে ফ্লাইট পরিচালনা এবং বিদ্যমান সময়সূচি অপরিবর্তিত থাকবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।