Web Analytics

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনের আগে নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৈঠকে ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে তাঁর দায়িত্ব গ্রহণের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর তিনি এই দায়িত্ব নেবেন এবং নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্থানীয় সময় বিকেল ৩টায় অধিবেশনের উদ্বোধন করবেন।

সোমবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন খলিলুর রহমানকে দায়িত্ব গ্রহণ উপলক্ষে উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে। তিনি ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন।

এই দায়িত্ব গ্রহণের মাধ্যমে চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদ পাচ্ছে বাংলাদেশ। এর আগে ১৯৮৬-৮৭ সালে ৪১তম অধিবেশনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী প্রথম বাংলাদেশি হিসেবে এ দায়িত্ব পালন করেন। গত ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের গোপন ব্যালটের নির্বাচনে খলিলুর রহমান সভাপতি নির্বাচিত হন। তিনি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে ৮ ভোটের ব্যবধানে পরাজিত করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।