২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি শুক্রবার বনানীতে নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ শেষে শিশু-কিশোরদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী ওই মসজিদে নামাজ আদায় করেন এবং তার সহধর্মিনী জুবাইদা রহমান মহিলাদের জন্য নির্ধারিত স্থানে নামাজ পড়েন।
নামাজ শেষে প্রধানমন্ত্রী শিশুদের কাছে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন ও খোঁজখবর নেন। এক শিশু সরলভাবে জিজ্ঞেস করে, ‘আংকেল আপনি রোজা রাখেন?’ জবাবে প্রধানমন্ত্রী বলেন, তিনি রোজা রাখেন। এরপর তিনি শিশুদের সঙ্গে হাত মেলান, কারও মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করেন, তারা রোজা রাখে কি না। শিশুরা একসঙ্গে জানায়, তারাও রোজা রাখে। এক শিশু জানায়, আজকেরটা বাদে সব রোজা রেখেছে, আরেকজন বলে, সবগুলো রোজা রেখেছে। প্রধানমন্ত্রী তাদের প্রশংসা করেন।
পরে সহধর্মিনী মসজিদ থেকে বের হলে প্রধানমন্ত্রী শিশুদের বিদায় জানিয়ে বলেন, ‘আল্লাহ হাফেজ।’ শিশুরা অনুরোধ করে, ‘আংকেল আমাদের জন্য দোয়া করবেন।’
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।