Web Analytics

সাম্প্রতিক তীব্র সামরিক অভিযানে লেবাননে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে গভীর ক্ষোভ প্রকাশ করেছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)। আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, বুধবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, বৈরুতসহ ঘনবসতিপূর্ণ এলাকায় পর্যাপ্ত সতর্কতা ছাড়াই ভারী বিস্ফোরক অস্ত্র ব্যবহার করা হয়েছে, এতে শতাধিক মানুষ নিহত ও শত শত আহত হয়েছে।

আইসিআরসির লেবানন প্রধান অ্যাগনেস ধুর বলেন, যুদ্ধবিরতির প্রত্যাশায় থাকা মানুষ নতুন হামলার ঢেউয়ে আতঙ্ক ও বিশৃঙ্খলায় পড়েছে। অনেকে নিখোঁজ প্রিয়জনদের খোঁজে বা নিরাপত্তার আশায় রাস্তায় ও হাসপাতালে ছুটছেন। সংস্থাটি সামরিক অভিযানের সময় বেসামরিক মানুষ ও স্থাপনার সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানায়।

আইসিআরসি জানায়, পাঁচ সপ্তাহেরও বেশি সময় ধরে চলা সংঘাতের পর জরুরি মানবিক সহায়তা এখন অত্যন্ত প্রয়োজনীয়। তারা জোর দিয়ে বলে, যেকোনো আঞ্চলিক সমঝোতায় লেবাননের বেসামরিক মানুষের নিরাপত্তা, সুরক্ষা ও মর্যাদাকে অগ্রাধিকার দিতে হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।