Web Analytics

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার দিবাগত রাতে রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামের পূর্বপাশের সরকারি কোয়ার্টারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, তার মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়েছে এবং সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।

গত শনিবার রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল থেকে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যসহ একটি পোস্ট ভাইরাল হয়। পরে পোস্টটি সরিয়ে নেওয়া হয় এবং জামায়াত জানায়, এটি সাইবার হামলার ফল, যেখানে আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। এই ঘটনার পর ডিবি পুলিশ হ্যাকিংয়ের উৎস অনুসন্ধানে অভিযান শুরু করে।

জব্দ করা ডিভাইসগুলো বিশ্লেষণ করে হ্যাকিংয়ের পরিধি ও সংশ্লিষ্ট অন্যদের খোঁজে তদন্ত চলছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।