দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, আগামী ১৬ মার্চ থেকে দেশব্যাপী খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হবে। খালগুলোতে মাছের চাষ এবং খালপাড়ে বনজ, ফলদ ও ঔষুধি গাছ লাগানো হবে। রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, এই উদ্যোগের ফলে এলাকা দৃষ্টিনন্দন হবে এবং জনগণের পুষ্টি ও আমিষের চাহিদা পূরণে সহায়তা করবে। তিনি মন্ত্রণালয়ের কর্মচারীদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান। বিএনপি সরকারের নির্বাচনি ম্যান্ডেট অনুযায়ী আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও ব্যাপক বৃক্ষরোপণ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খানও বক্তব্য রাখেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।