Web Analytics

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, ঈদের পর থেকে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু হবে। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির আয়োজিত বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি জানান, সংসদ ও রাষ্ট্রপতি নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনও আয়োজন করতে হয়, তাই কমিশনের কোনো অবসর নেই। দলীয় প্রতীক বা নির্দলীয়ভাবে নির্বাচন হবে কি না, সে বিষয়ে সংসদের প্রথম অধিবেশনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ইসি।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, আইন অনুযায়ী ভালো নির্বাচন আয়োজনের জন্য কমিশন প্রস্তুত থাকবে। তিনি সাংবাদিকদের কমিশনের অংশ হিসেবে উল্লেখ করে বলেন, তারা সমালোচনার মাধ্যমে কাজের মান উন্নয়নে সহায়তা করেন। অনুষ্ঠানে অনলাইন, টেলিভিশন ও পত্রিকা ক্যাটাগরিতে তিনজন সাংবাদিককে পুরস্কৃত করা হয়।

এদিকে, জাতীয় ভোটার দিবস ২ মার্চের পরিবর্তে ১ মার্চ পালনের উদ্যোগ নিয়েছে ইসি। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, বিষয়টি নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানো হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।