Web Analytics

সিলেটের জকিগঞ্জ উপজেলার উত্তরকুল সীমান্তে ডিপজল আহমদ (২৬) নামের এক বাংলাদেশি যুবকের নিখোঁজ হওয়ার ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি চালিয়ে তাকে হত্যা করেছে এবং তার লাশ সীমান্তের ওপারে আটকে রাখা হয়েছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, তারা এখনো এ অভিযোগের সত্যতা নিশ্চিত করতে পারেনি এবং ডিপজল এখনও নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাতে ডিপজলসহ কয়েকজন যুবক ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। ফেরার পথে বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে গুলি চালায়। অন্যরা পালিয়ে দেশে ফিরলেও ডিপজল নিখোঁজ হন। এ ঘটনার পর উত্তেজিত জনতা সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় কৃষক রঞ্জিত দাসকে ধরে আনলেও পরে বিজিবির মাধ্যমে তাকে অক্ষত অবস্থায় বিএসএফের কাছে ফেরত দেওয়া হয়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানান, নিখোঁজ যুবকের অবস্থান এখনো জানা যায়নি এবং তিনি জীবিত না মৃত তা নিশ্চিত নয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।