Web Analytics

যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মে পর্যন্ত ছয় মাসে চীনের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ৯ লাখ উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ রপ্তানির অনুমোদন দিয়েছে। প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির তথ্য অনুযায়ী, বাণিজ্য মন্ত্রণালয় এনভিডিয়া ও এএমডি নির্মিত মোট ৮ লাখ ৭৯ হাজার চিপ রপ্তানির অনুমতি দেয়। এ সময়ে বিভিন্ন প্রতিষ্ঠান চীনে ৩৪ লাখ চিপ পাঠানোর অনুমতি চেয়েছিল।

অনুমোদিত চিপের মধ্যে আলিবাবার জন্য ৭৫ হাজার, টেনসেন্টের জন্য ১ লাখ ৫০ হাজার, বাইদুর জন্য ৪৩ হাজার এবং গাড়ি নির্মাতা বিওয়াইডির জন্য ৪ হাজার চিপ রয়েছে। কমিটির প্রতিবেদনে উল্লিখিত চারটি প্রতিষ্ঠানই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তালিকায় আছে এবং তাদের চীনা সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা হয়। কমিটির চেয়ারম্যান ব্রায়ান মাস্ট রপ্তানি নিয়ন্ত্রণ সংস্কার আইনের আওতায় লাইসেন্স আবেদনের তথ্য প্রকাশ করেন।

এনভিডিয়া জানিয়েছে, অনুমোদনগুলো কঠোর শর্ত ও সীমিত পরিমাণের ভিত্তিতে দেওয়া হয়েছিল এবং কিছু লাইসেন্স পেলেও পরে তারা চীনে এইচ২০০ চিপ পাঠানো বন্ধ করেছে। অনুমোদিত চিপের কতগুলো শেষ পর্যন্ত চীনে পাঠানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রতিবেদন প্রকাশের দিন এনভিডিয়ার শেয়ার ৩ দশমিক ৩ শতাংশ এবং এএমডির শেয়ার ৭ দশমিক ৭ শতাংশ কমে যায়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।