Web Analytics

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর এলাকার পাচ্চর ব্রিজ সংলগ্ন একটি গ্যারেজ থেকে চুরি হওয়া গাড়ি উদ্ধার করেছে পুলিশ। এ সময় চোরাই গাড়ি উদ্ধার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন শিবচর উপজেলার ফারুক মোল্লা ও নড়াইল জেলার কালিয়া উপজেলার অন্তর বিশ্বাস। তাদের আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।

সোমবার দুপুরে রাজৈর থানা এক প্রেস ব্রিফিংয়ে রাজৈর-শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সালাউদ্দিন জানান, চুরি হওয়া একটি পিকআপসহ আরও দুটি চোরাই গাড়ি উদ্ধার করা হয়েছে এবং গ্যারেজ মালিক ফারুক মোল্লাকে আটক করা হয়েছে।

এএসপি সালাউদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে একটি সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের তথ্য পাওয়া গেছে। আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।