Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, দুনিয়াতে ‘মওদূদীবাদ’ নামে কোনো মতবাদ নেই। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, এটি জামায়াতবিরোধী একটি বিশেষ মহলের তৈরি ন্যারেটিভ ছাড়া কিছু নয়। শনিবার একটি জাতীয় দৈনিকে ‘শিক্ষা খাতকে জামায়াতমুক্ত করতে হবে’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এসব কথা বলেন।

জুবায়ের বলেন, জামায়াতে ইসলামী ইসলামের প্রকৃত শিক্ষা ও নীতিকে ধারণ করে এবং নেতাকর্মীদের ইসলামী বিধান মেনে চলতে উদ্বুদ্ধ করে। তিনি অভিযোগ করেন, সংশ্লিষ্ট পত্রিকাটি নিরপেক্ষ সম্পাদকীয় নীতি অনুসরণ না করে বিশেষ গোষ্ঠীর স্বার্থে কাজ করছে। জামায়াত সবসময় কল্যাণমুখী শিক্ষাব্যবস্থায় বিশ্বাসী এবং শিক্ষা খাতে সহযোগিতা ও পরামর্শ দিয়ে আসছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, জামায়াত সব মাজহাবের অনুসারীদের প্রতি সম্মান প্রদর্শন করে এবং বিভেদ বা বিদ্বেষ সৃষ্টির কোনো প্রচেষ্টা সমর্থন করে না। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রশাসনিক ও মন্ত্রণালয়ের নির্দেশনায় পরিচালিত হয়, তাই সেখানে কোনো বিশেষ মত প্রতিষ্ঠার সুযোগ নেই।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।