Web Analytics

সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের একটি জমি জব্দ এবং তাঁর নামে থাকা ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত। শনিবার আদালতের ভারপ্রাপ্ত বিচারক আয়েশা আক্তার মৌসুমী শুনানি শেষে এ আদেশ দেন।

গত ১৫ অক্টোবর দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম এ বিষয়ে আবেদন করেন। আবেদনে ধনঞ্জয়ের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২ কোটি ৪৭ লাখ ৪২ হাজার ৮২৬ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগের কথা বলা হয়। তাঁর নামে থাকা ১৪টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ৫ কোটি ৯০ লাখ ১৫ হাজার ৫৯০ টাকা লেনদেনের তথ্যও আবেদনে উল্লেখ করা হয়েছে।

আবেদনে বলা হয়, আসামি যেকোনো সময় সম্পদ বিক্রি বা হস্তান্তর করতে পারেন বলে আশঙ্কা রয়েছে। বিচার শেষে সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব না হলে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হতে পারে। এ কারণে ঢাকার নন্দীপাড়া মৌজায় ধনঞ্জয়ের নামে থাকা ০.৭৯৬ শতাংশ জমি ক্রোকের আবেদন করা হয়। সিটি ব্যাংকের প্রিন্সিপাল অফিস ও বনানী শাখা এবং এনসিসি ব্যাংকের মতিঝিল শাখার হিসাবগুলোও অবরুদ্ধ করা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।