Web Analytics

দেশজুড়ে কিশোর গ্যাং দমনে উপজেলা পর্যায়ে প্রতিরোধ কমিটি গঠনের ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কমিটির সভাপতি থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউএনও এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ বা ওসি। কমিটিতে উপজেলার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার কথাও বলা হয়েছে। সোমবার, ১৯ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এই উদ্যোগের লক্ষ্য মাঠপর্যায়ে কিশোর অপরাধীদের শনাক্ত করা, গ্যাংকেন্দ্রিক অপরাধ প্রতিরোধ করা এবং অপরাধের ঘটনায় দ্রুত আইনি ও সামাজিক পদক্ষেপ নিশ্চিত করা। দেশের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, মাদক কারবার, মারামারি, আধিপত্য বিস্তার ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার হলেও আশানুরূপ সুফল না মেলায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

নতুন ব্যবস্থায় অপরাধপ্রবণ কিশোরদের বিষয়ে তথ্য সংগ্রহ, তাদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতে কাউন্সেলিং এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয় করা হবে। কিশোর গ্যাং প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিক সচেতনতা ও নজরদারি বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।