Web Analytics

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনায় এক আলোচনা সভা ও সেমিনারে বক্তারা দেশ গঠনে পেশাজীবীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে খুলনা জেলা আইনজীবী সমিতি অডিটোরিয়ামে জাতীয়তাবাদী পেশাজীবী দল খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, ৭ নভেম্বরের ঐতিহাসিক পরিবর্তনের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের পুনর্গঠনে পেশাজীবীদের বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। বিভিন্ন পেশার শীর্ষস্থানীয় ব্যক্তিদের কাজে লাগিয়ে তিনি উন্নয়ন ও উৎপাদনমুখী রাজনীতির সূচনা করেছিলেন বলে তারা উল্লেখ করেন। বর্তমান সময়েও কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য পেশাজীবীদের সেই ঐতিহ্য ধারণ করে অগ্রণী ভূমিকা পালনের কথা বলেন বক্তারা।

প্রধান অতিথির বক্তব্যে খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা বলেন, বিগত ১৭ বছরের ফ্যাসিবাদী জঞ্জাল পরিষ্কার করে কাঙ্ক্ষিত দেশ গঠনে পেশাজীবীদের ভূমিকা রাখতে হবে। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোল্লা মারুফ রশীদের সভাপতিত্বে এবং শেখ মনজুর হাসান অপুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান মনি। এতে আইনজীবী সমিতি ও পেশাজীবী দলের নেতারাও বক্তব্য দেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।