Web Analytics

বাংলাদেশে কার্যরত বিদেশি ব্যাংকগুলো ২০২৫ সালের জুলাই থেকে ডিসেম্বর সময়ে দেশে পুনঃবিনিয়োগ কমিয়ে বিদেশে মুনাফা ও আয় পাঠানো বাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, এ সময়ে মুনাফা ও আয় হিসেবে তারা বিদেশে পাঠিয়েছে এক হাজার ৩১৪ কোটি ৬০ লাখ টাকা, যা ২০২৪ সালের একই সময়ের ৫৭৭ কোটি ৩০ লাখ টাকার তুলনায় প্রায় ১২৮ শতাংশ বেশি। একই সময়ে লভ্যাংশ হিসেবে আরও ৫৬২ কোটি ৭০ লাখ টাকা বিদেশে পাঠানো হয়েছে।

পুনঃবিনিয়োগকৃত আয় ২০২৪ সালের দ্বিতীয়ার্ধের চার হাজার ৫৯৪ কোটি ৮০ লাখ টাকা থেকে কমে ২০২৫ সালের একই সময়ে দুই হাজার ৯৬ কোটি ৪০ লাখ টাকায় নেমেছে। সংশ্লিষ্টদের মতে, পুনঃবিনিয়োগ কমা এবং লভ্যাংশ পরিশোধ পুনরায় শুরু হওয়ায় বিদেশে মুনাফা প্রেরণ বেড়েছে। একই সময়ে কর-পরবর্তী নিট মুনাফা তিন হাজার ৫৫৭ কোটি ৬০ লাখ টাকা থেকে বেড়ে তিন হাজার ৭৩৮ কোটি ৭০ লাখ টাকা হয়েছে।

বিদেশি ব্যাংকগুলোর মোট ঋণ ও অগ্রিম এক বছরে ৫১ হাজার ৯৭০ কোটি টাকা থেকে কমে ৪৬ হাজার ১২৩ কোটি টাকায় নেমেছে। ২০২৫ সালের জুলাই-ডিসেম্বরে এসব ব্যাংকের মাধ্যমে ৪ দশমিক ১২ বিলিয়ন ডলারের রপ্তানি আয় এসেছে এবং ৪ দশমিক ২৯ বিলিয়ন ডলারের আমদানি বিল পরিশোধ হয়েছে। দেশে নয়টি বিদেশি বাণিজ্যিক ব্যাংক ৭০টি শাখা ও পাঁচটি উপশাখার মাধ্যমে কার্যক্রম চালাচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।