Web Analytics

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের মাধ্যমে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও পেশার দুই শতাধিক মানুষ শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতে যোগ দেন। তার উপস্থিতিতে নতুন সদস্যরা সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দলে যুক্ত হন।

গত ১৩ ডিসেম্বর জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের উপস্থিতিতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন। এরপর থেকে তিনি স্থানীয় ও ঢাকার বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন এবং জামায়াত মনোনীত ১০ দলীয় জোটের প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণায় ভূমিকা রাখছেন।

তার আহ্বানে সাড়া দিয়ে বিএনপির নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, সাবেক ইউপি সদস্য এবং দুজন সনাতন ধর্মাবলম্বীসহ দুই শতাধিক মানুষ জামায়াতে ইসলামীতে যোগ দেন। শুক্রবার শুরু হওয়া এই যোগদান কর্মসূচি শনিবার বিকেল পর্যন্ত চলবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।