জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বৃহস্পতিবার জাতীয় সংসদে বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া র্যাবের সংস্কার নয়, সরাসরি বিলুপ্তি চেয়েছিলেন। তিনি জানান, ২০১৪ সালের মে মাসে নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার পর খালেদা জিয়া র্যাবকে ‘কিলিং স্কোয়াড’ আখ্যা দিয়ে বাহিনীটি বিলুপ্তির দাবি করেন। ২০১৯ সালেও তিনি র্যাবকে ‘ক্যান্সার’ বলে একই দাবি জানান বলে মোমেন উল্লেখ করেন।
মোমেন বলেন, ২০২৪ সালের ডিসেম্বরে বিএনপি পুলিশ সংস্কার কমিশনের কাছে র্যাব বিলুপ্তির আনুষ্ঠানিক সুপারিশ করে। তাঁর ভাষ্য অনুযায়ী, বর্তমান সংসদে স্পিকার, বিরোধীদলীয় নেতা ও বিরোধীদলীয় চিফ হুইপও র্যাব বিলুপ্তির দাবি জানিয়েছেন। তিনি আরও বলেন, জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ এবং গুম কমিশনও বাহিনীটি বিলুপ্তির সুপারিশ করেছে।
প্রস্তাবিত এসআরবি নিয়ে আপত্তি জানিয়ে মোমেন বলেন, বিলের ২৭ ধারায় র্যাবের জনবল, কার্যালয়, ক্ষমতা, নথি, সম্পদ, চুক্তি ও দায়-দায়িত্ব সরাসরি এসআরবিতে হস্তান্তরের কথা রয়েছে। এতে কেবল নাম বদল হবে, কাঠামোগত পরিবর্তন হবে না বলে তিনি মন্তব্য করেন। অভিযোগ তদন্তে স্বাধীন ব্যক্তিদের অন্তর্ভুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, জবাবদিহি ও প্রশিক্ষণের ব্যবস্থা ছাড়া নাম পরিবর্তনে উদ্দেশ্য পূরণ হবে না।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।