Web Analytics

মৌরিতানিয়ার কূটনীতিক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইসমাইল উলদ শেখ আহমেদ ইসলামি সহযোগিতা সংস্থার, বা ওআইসির, মহাসচিব নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দায় ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠকে তাঁকে নির্বাচিত করা হয়। ৬৬ বছর বয়সি আহমেদ বর্তমান মহাসচিব চাদের হুসেইন ইব্রাহিম তাহার স্থলাভিষিক্ত হচ্ছেন; তাহার মেয়াদ আনুষ্ঠানিকভাবে আগামী নভেম্বরে শেষ হবে।

বিশেষ বৈঠকে ফিলিস্তিনের রাষ্ট্রীয় মর্যাদা এবং জেরুজালেমের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। মুসলিম বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কাজ করে ওআইসি। সংস্থাটির প্রধান বিষয়গুলোর মধ্যে রয়েছে ফিলিস্তিনের জাতীয় অধিকার এবং জেরুজালেমের মর্যাদা।

ইসমাইল উলদ শেখ আহমেদ ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মৌরিতানিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ইয়েমেনে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ছিলেন এবং লিবিয়ায় জাতিসংঘ সহায়তা মিশনেও কাজ করেছেন। তিনি ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইয়েমেনে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়কারী ও ইউএনএফপিএ প্রতিনিধি এবং ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত সিরিয়ায় একই ধরনের দায়িত্বে ছিলেন। তিনি আরবি, ফরাসি ও ইংরেজি ভাষায় কথা বলতে পারেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।