Web Analytics

কংগ্রেস-ঘনিষ্ঠ ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া বা এনএসইউআই মঙ্গলবার নয়াদিল্লির রাইসিনা রোডে তাদের সদর দপ্তরে রাবণের কুশপুত্তলিকা পুড়িয়েছে। কুশপুত্তলিকাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ছবি ছিল। বিজয়া দশমী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে নির্বাচনে কথিত অনিয়ম, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও বেকারত্বের প্রতিবাদ জানানো হয়।

‘উঙ্গলি তো উঠেগি—রাবণ দহন’ ব্যানারে হওয়া কর্মসূচিতে সরকার যুবসমাজের সমস্যা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সংকট মোকাবিলায় ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করে এনএসইউআই। কুশপুত্তলিকায় শিল্পপতি গৌতম আদানি ও মুকেশ আম্বানি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আরএসএস প্রধান মোহন ভাগবত, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং বিজেপি নেতা দুষ্মন্ত গৌতম ও রাজনাথ সিংয়ের মুখাবয়বও ছিল।

সংগঠনটি বলেছে, প্রতীকী কর্মসূচির মাধ্যমে কথিত ভোট চুরি, জাতীয় সম্পদের অপব্যবহার, সাম্প্রদায়িকতা, ভারতের সার্বভৌমত্বের প্রতি হুমকি এবং যৌন সহিংসতার অভিযোগে অভিযুক্তদের সুরক্ষার বিষয়টি তুলে ধরা হয়েছে। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কয়েক সপ্তাহের প্রতিবাদের ধারাবাহিকতায় এনএসইউআই আবারও তাঁর পদত্যাগ দাবি করেছে। সংগঠনের গণমাধ্যম দায়িত্বপ্রাপ্ত রবি পাণ্ডে বলেন, সংবিধান, গণতন্ত্র ও যুবসমাজের ভবিষ্যৎ রক্ষার আন্দোলন চলবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।