Web Analytics

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সারা দেশে চাঁদাবাজি বন্ধ করা গেলে মানুষের তিন ভাগের একভাগ শান্তি ফিরে আসবে। শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে জামায়াতে ইসলামীর জেলা সদস্য সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, যে দল নিজের নেতাকর্মীদের সামাজিক অপকর্ম থেকে বিরত রাখতে পারে না, সে দলের দেশ শাসনের অধিকার নেই। যারা নিজেদের কর্মীদের নিয়ন্ত্রণে রাখতে পারবে, তারাই দেশে সুশাসন দিতে পারবে।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতের লক্ষ্য সম্পদের পাহাড় গড়া নয়, বরং দেশবাসীর কল্যাণ নিশ্চিত করা। তিনি উল্লেখ করেন, যদি সংসদ জনগণের জন্য কার্যকর না থাকে, তবে সেখানে থাকার প্রয়োজন নেই। তিনি ক্ষমতাসীন দলের প্রতি আহ্বান জানান, ভালো কাজের প্রমাণ হিসেবে চাঁদাবাজি বন্ধ করতে।

সদ্য ঘোষিত বাজেট প্রসঙ্গে তিনি বলেন, কর কমানো হলেও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমেনি, কারণ সবখানে রাজনৈতিক আশ্রয়ে থাকা সিন্ডিকেটের প্রভাব রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।