ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে ঘোষণা করেছে, যা তেহরান তীব্রভাবে নিন্দা জানিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সিদ্ধান্ত অবৈধ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থি। তারা একে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিভাগের প্রধান কাজা কালাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ ঘোষণা দেন।
ইইউ জানিয়েছে, সাম্প্রতিক সরকারবিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের নির্বিচারে হত্যা ও দমন-পীড়নের ঘটনায় ইরানের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাউন্সিলের বিবৃতিতে বলা হয়, টার্গেট ব্যক্তিদের মধ্যে রয়েছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনি এবং প্রসিকিউটর জেনারেল মোহাম্মদ মোভাহেদি-আজাদ।
তেহরান বলেছে, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে যথাযথ ব্যবস্থা নেওয়ার অধিকার তাদের রয়েছে এবং এই সিদ্ধান্তের পরিণতির জন্য ইউরোপীয় ইউনিয়ন ও সদস্য রাষ্ট্রগুলো দায়ী থাকবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।