Web Analytics

সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ভিডিওতে “ইনশাআল্লাহ” ও “জাযাকাল্লাহ”সহ ইসলামী পরিভাষা ব্যবহারের বিতর্কের পর পশ্চিমবঙ্গ ক্যাডারের ২০২১ ব্যাচের আইপিএস কর্মকর্তা বুশরা বানুকে বদলি করা হয়েছে। খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার পদ থেকে তাকে রাজ্য সশস্ত্র পুলিশের চতুর্থ ব্যাটালিয়নের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে পাঠানো হয়েছে।

গত ১৩ সেপ্টেম্বর ইউপিএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে একটি অনুপ্রেরণামূলক ভিডিও পোস্ট করেন বুশরা বানু। সেখানে তিনি নিজের সাফল্যের পথ এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্সিয়াল কোচিং একাডেমির অবদানের কথা বলেন। ভিডিওতে তিনি “আসসালামু আলাইকুম”, “ইনশাআল্লাহ” ও “জাযাকাল্লাহ” শব্দ ব্যবহার করেন। পরে হিন্দু লিগাল ফান্ড রাজ্যের স্বরাষ্ট্র সচিবের কাছে লিখিত অভিযোগ দিয়ে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে।

অভিযোগের পরদিন, ১৪ সেপ্টেম্বর, রাজ্য সরকার বদলির নির্দেশ জারি করে এবং সিদ্ধান্তটিকে জনস্বার্থে নেওয়া বলে উল্লেখ করে। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নেওয়ায় প্রশাসনিক, সামাজিক ও রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়েছে। খড়গপুরের নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ডব্লিউবিপিএস কর্মকর্তা পার্থ ঘোষকে নিয়োগ দেওয়া হয়েছে। একই নির্দেশিকায় আরও এক পুলিশ কর্মকর্তা সুভেন্দু মণ্ডলকেও বদলি করা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।