Web Analytics

ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকে নির্ধারিত নগদ সংরক্ষণ অনুপাত (সিআরআর) রাখতে ব্যর্থ হয়েছে। সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার পর ব্যাংকটিতে অস্থিরতা দেখা দেয়। এতে গ্রাহকরা প্রায় ৪ হাজার কোটি টাকা আমানত তুলে নেন। ফলে ব্যাংকের প্রিন্সিপাল অ্যাকাউন্টে অর্থের পরিমাণ ৭ হাজার ১৫ কোটি টাকা থেকে কমে ২ হাজার ৬০০ কোটি টাকায় নেমে আসে। এই পরিস্থিতিতে ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়েছে।

ব্যাংকের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, প্রিন্সিপাল অ্যাকাউন্ট এখনো পজিটিভ থাকলেও সিআরআর ঘাটতি তৈরি হয়েছে। এজন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে আনুষ্ঠানিকভাবে সহায়তা চাওয়া হয়েছে। তবে বাংলাদেশ ব্যাংক এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।

গত ২৪ মে চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমানের পদত্যাগের পর খুরশীদ আলমকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই গ্রাহক ও শেয়ারহোল্ডারদের একাংশ তার নিয়োগের বিরোধিতা করে টানা নবম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।