Web Analytics

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে চাঁদাবাজি ও দখলবাজি অব্যাহত রয়েছে। সংস্থাটি বলেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই এ ধরনের কর্মকাণ্ড চলছে এবং এটি সুশাসনের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। রোববার রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা সম্পর্কিত তিনটি অধ্যাদেশ রহিত করার মাধ্যমে সরকার বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে পিছু হটেছে। ইসলামী ব্যাংকে নিয়োগ নিয়ে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে এবং ব্যাংক রেজল্যুশন আইনটি সঠিক হয়নি বলেও তিনি মন্তব্য করেন। এছাড়া, দুর্নীতি দমন কমিশন (দুদক) এখনো কমিশনহীন থাকায় জনগণের কাছে ভুল বার্তা যাচ্ছে যে দুর্নীতি করলেও শাস্তি হবে না।

সংবাদ সম্মেলনে টিআইবির পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মুহাম্মদ বদিউজ্জামান ও গবেষণা ফেলো রাজিয়া সুলতানাও উপস্থিত ছিলেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।