Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযানের বিষয়ে সোমবার সকালে সংবাদ সম্মেলন করবেন পেন্টাগনের প্রধান পিট হেগসেথ। শনিবার অভিযান শুরুর পর এটি হবে কোনো জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার প্রথম আনুষ্ঠানিক ব্রিফিং। পেন্টাগন জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনও এতে উপস্থিত থাকবেন।

হোয়াইট হাউস জানিয়েছে, মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে সঙ্গে নিয়ে কংগ্রেসে গিয়ে আইনপ্রণেতাদের অভিযানের অগ্রগতি সম্পর্কে অবহিত করবেন হেগসেথ। বিরোধী ডেমোক্রেটিক পার্টি অভিযোগ করেছে, অভিযান শুরুর আগে তাদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি।

শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনী ইরানে হামলা চালায়। রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করে যে তেহরানে এক হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।