Web Analytics

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ঘোষণার পর বুধবার সকালে ইরানের লাভান তেল শোধনাগারে হামলা হয়েছে। ন্যাশনাল ইরানিয়ান অয়েল রিফাইনিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা (জিএমটি ৬:৩০) এ লাভান দ্বীপে অবস্থিত শোধনাগারটিতে হামলা হয়। নিরাপত্তা ও অগ্নিনির্বাপক বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সময়মতো কর্মচারীদের সরিয়ে নেওয়ায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আল-জাজিরা সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ঘোষণার পরও এই হামলা আঞ্চলিক উত্তেজনা অব্যাহত থাকার ইঙ্গিত দেয়। লাভান শোধনাগার ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোর একটি, এবং এই হামলা দেশটির তেল খাতের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।

হামলার দায় কারা নিয়েছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা এখনো জানা যায়নি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।