Web Analytics

ইরানের সঙ্গে সংশ্লিষ্ট ৩৪ কোটি ৪০ লাখ ডলারের ক্রিপ্টোকারেন্সি সম্পদ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার সামাজিকমাধ্যম এক্সে দেওয়া বার্তায় মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, তেহরানের তহবিল গঠন, স্থানান্তর ও ফেরত আনার ক্ষমতাকে পদ্ধতিগতভাবে দুর্বল করতে মার্কিন অর্থ বিভাগ কাজ চালিয়ে যাবে।

তিনি আরও বলেন, ইরানের সঙ্গে যুক্ত একাধিক ডিজিটাল ওয়ালেটের ওপর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে এই তহবিল জব্দ করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত প্রচলিত পদ্ধতি যেমন ভুয়া কোম্পানির পাশাপাশি এখন ডিজিটাল সম্পদকেও লক্ষ্যবস্তু করা হচ্ছে।

এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সেই প্রচেষ্টার অংশ, যার মাধ্যমে ইরানের আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় প্রবেশাধিকার সীমিত করার চেষ্টা চলছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।